আবনা: নিউইয়র্কে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে মুখোমুখি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ঐতিহাসিক এ বৈঠকে উভয় পক্ষই ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে একটি দীর্ঘমেয়াদী ও টেকসই চুক্তিতে পৌঁছাতে ইরান ও বৃহৎ শক্তিগুলোর আলোচনার ব্যাপারে নিজেদের আন্তরিকতা প্রকাশ করেন। তবে সবচেয়ে গুরুত্ব পায় আইএসআইএল ইস্যুটি। বৈঠকে উভয় নেতাই মধ্যপ্রাচ্যে আইএসআইএল'র হুমকি মোকাবেলার বিষয়ে একমত হন। বুধবার জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত হয় এই বৈঠক। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর বৈরী দেশদুটির শীর্ষ নেতাদের মধ্যে এই ধরনের বৈঠক এই প্রথম।
২৫ সেপ্টেম্বর ২০১৪ - ১১:৪৯
News ID: 640159
নিউইয়র্কে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে মুখোমুখি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।